ব্লক মার্কেটে লেনদেন ১৮১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-৩০ ১৫:১১:৫৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানির মোট ১৮১ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রেনেটা লিমিটেডের ৬৬ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার, দ্বিতীয় স্থানে ইউনিলিভার কনজিউমারের ৩১ কোটি ৫০ লাখ ও তৃতীয় স্থানে সাইফ পাওয়ারটেকের ২৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  মতিন স্পিনিংয়ের ৭ কোটি ৫১ লাখ ৫০ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার, ওরিয়ন ফার্মার ৫ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার, সোনালী পেপারের ৫ কোটি ৭ লাখ ৮৪ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৭৫ লাখ ২৬ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস