এনভয় টেক্সটাইলের স্পিনিং ইউনিটের বাণিজ্যক উৎপাদন শুরু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০২ ১০:৫৫:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড স্পিনিং ইউনিটের বাণিজ্যক উৎপাদন শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শনিবার (০১ এপ্রিল) কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। নতুন প্রকল্পে এনভয় টেক্সটাইলের প্রতি বছরে ৪ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন বাড়বে। আগে এনভয়ের বছরে ৩ হাজার ৭১০ মেট্রিক টন কটন পলিস্টার-স্প্যানডেক্স সূতা উৎপাদন ক্ষমতা ছিল।
এর আগে কোম্পানিটি জানিয়েছিল ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরি প্রাঙ্গনে স্পিনিং ইউনিট সম্প্রসারণের জন্য একটি স্পিনিং ইউনিট স্থাপন করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জাহাজে যন্ত্রপাতি আসতে দেরি করায় স্পিনিং ইউনিটের কাজ শেষ করতে দেরি হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














