ব্লক মার্কেটে লেনদেন ৯৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০৬ ১৫:৫০:২৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬টি কোম্পানির মোট ৯৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো গ্রীণ শুকুকের ২৭ কোটি ৬৬ হাজার ৩২ হাজার, দ্বিতীয় স্থানে বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ২৪ লাখ ২০ হাজার এবং তৃতীয় স্থানে সি পার্ল হোটেলের ৫ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেডিএস এসেসোসিজের ৪ কোটি ১৫ হাজার, আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার, জেমিনি সি ফুডের ২ কোটি ৬৬ লাখ ৮১ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ৪৬ লাখ ৮১ হাজার, আমরা নেটওয়ার্কসের ২ কোটি ২৬ লাখ ৫৪ হাজার, সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ৩০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস