লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০৯ ১৪:২৯:৫৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  কোম্পানিটির ৩৭ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ ৪২ হাজার টাকার।

৩০ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এ্যাপেক্স ফুটওয়্যার, ইস্টার্ন হাউজিং, সি পার্ল হোটেল, এডিএন টেলিকম, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস