লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্কস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-১১ ১৪:০৭:৪৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৯ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৯৫ হাজার টাকার।

২৪ কোটি ২৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং, জেমিনি সি ফুড, জেনেক্স ইনফোসিস, সি পার্ল হোটেল, এডিএন টেলিকম, বীচ হ্যাচারি ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস