দর পতনের শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৪-১১ ১৫:০৮:৪০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬২১ বারে ৪ লাখ ৫৬ হাজার ৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে লিগ্যাসি ফুটওয়্যারে শেয়ার দর আগের দিনের চেয়ে ৯  দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৫৪ বারে ৮ লাখ ৭৮ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৬০৩ বারে ৩ লাখ ৬৭ হাজার ৯৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুডের ৭.৪৯ শতাংশ, সমতা লেদারের ৬.৭৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৬.০৯ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৫.৩৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.২২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৫.২০ শতাংশ ও এ্যাপেক্স ফুডসের ৪.৭৯ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস