কোটা ফেরত পেল অ্যাঙ্কর সিকিউরিটিজ

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৪-১২ ২২:৫৮:৫৭


কোটা ফেরত পেয়েছে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য অ্যাঙ্কর সিকিউরিটিজ। গত মঙ্গলবার ডিএসইর পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এই কোটা ফেরত দেওয়া হয়েছে।

ডিএসইর মার্কেট মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ইনচার্জ মো. বজলুর রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, গ্রাহকের টাকায় ঘাটতি থাকায় প্রতিষ্ঠানটির কোটা বাতিল করা হয়েছিলো। টাকার সমন্বয় করায় আবার তাদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়া হলো।

এর গত ৫ এপ্রিল ডিএসইর একটি তদন্ত দল অ্যাঙ্কর সিকিউরিটিজ পরিদর্শনে যায়। ওই সময় ৩ এপ্রিলের গ্রাহক হিসাবের তহবিলে ১ কোটি ১ লাখ ৯৮ হাজার ৬৮৮ টাকার ঘাটতি খুঁজে পায়। পরের দিন বৃহস্পতিবার ডিএসই থেকে অ্যাঙ্কর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের কাছে কোটা বাতিলের একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে গ্রাহক হিসাবে গরমিল পেয়ে অ্যাঙ্কর সিকিউরিটিজের মালিকানাধীন শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড প্রদান স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় ডিএসই। অ্যাঙ্কর সিকিউরিটিজের ট্রেকহোল্ডার কোম্পানি ও ডিপোজিটরি অংশগ্রহণকারীর নিবন্ধন সনদ (ডিপি) নবায়ন স্থগিত থাকবে।

চিঠিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির মার্জিন রেগুলেশনের ফ্রি লিমিট সুবিধাও স্থগিত থাকবে। এছাড়াও নতুন ডিজিটাল বুথ ও শাখাও খুলতে পারবে না অ্যাঙ্কর সিকিউরিটিজ।

চিঠিতে আরও বলা হয়েছিলো, বিনিয়োগকৃত অর্থ ও সিকিউরিটিজের ঘাটতি সমন্বয়ের পর অ্যাঙ্কর সিকিউরিটিজে ন্যূনতম এক বছর বিশেষ তদারকি করবে ডিএসই। এছাড়াও প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাব মাসে অন্তত দুইবার পরীক্ষা করবে ডিএসই।

সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর