আইএফআইসি ব্যাংকে নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-১২ ১২:৪৯:০৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেডকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘আইএফআইসি ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ আইএফআইসি ব্যাংক পিএলসি’ হবে। ১২ এপ্রিল থেকে কোম্পানিটি আইএফআইসি ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














