লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্কস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-১২ ১৪:২৮:৫৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  কোম্পানিটির ২৭ কোটি ৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকার।

২০ কোটি ৪২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়্যার, সি পার্ল হোটেল, আরডি ফুড এবং ইউনিক হোটেল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস