ব্যবসা সম্প্রসারণ করবে শাশা ডেনিমস

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৪-১২ ১৬:২৬:৪২


পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে চায় কোম্পানিটির পর্ষদ। আজ ১২ এপ্রিল কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির জিএ গার্মেন্টস নামে প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাই। এর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে।

অন্যদিকে কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ১০৫টি নতুন লোম মেশিন স্থাপন করতে। এই প্রজেক্ট থেকে বছরে ৩৫০ কোটি টাকার উৎপাদন ক্ষমতা বাড়বে।

সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর