সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্ক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-১৫ ১১:২৮:৩০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ১ হাজার ১৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৩৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের ১৭ লাখ ৮৮ হাজার ৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৮৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ১২৩ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকার, অ্যাপেক্স ফুটওয়ারের ১২২কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকার, সী পার্লের ৯০ কোটি ২৬ লাখ ৯৮হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮১ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকার, ইউনিক হোটেলের ৬৯ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকার এবং অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৬৭ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস