লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-২৪ ১৫:৪৮:২৬


ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৬ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৯ লাখ ৪২ হাজার টাকার।

২৬ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এ্যাপেক্স ফুটওয়্যার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা টেকনোলজিস, জেমিনি সি ফুড ও নাভানা ফার্মা লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস