লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-২৫ ১৫:২৮:২০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকার।
৩৪ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল হোটেল, জেমিনি সি ফুড, ওরিয়ন ইউনফিউশন, আমরা নেটওয়ার্কস, এ্যাপেক্স ফুটওয়্যার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আরডি ফুড লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













