দর পতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-২৫ ১৬:০৭:২৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৩৬ বারে ৮ লাখ ৮৯ হাজার ৬৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮৯ বারে ৪ লাখ ৬৪ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩৩ বারে ৬৬ হাজার ৬৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-আজিজ পাইপসের ৩ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ২.৯৪ শতাংশ, বিডি থাই ফুডের ২.৭৫ শতাংশ, সমতা লেদারের ২.৭২ শতাংশ, আমরা টেকনোলজিসের ২.২৮ শতাংশ, ফাইন ফুডসের ২.২২ শতাংশ এবং জেএমআই হসপিটালের ২.১৭ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













