লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-২৬ ১৫:৪৪:০১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৬২ লাখ ২৫ হাজার টাকার।

৩৬ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আমরা নেটওয়ার্কস, এ্যাপেক্স ফুটওয়্যার, সি পার্ল হোটেল, জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, শাইনপুকুর সিরামিকস এবং জেমিনি সি ফুড লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস