সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১২:১৬:৫৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে  ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫২ লাখ ১২ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ২৫ লাখ ১০ হাজার ১৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৪৮ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল বিচের ১১৯ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১২ কোটি ৪০ লাখ ৭৯ হাজার, এপেক্স ফুটওয়্যারের ১০৬ কোটি ৪২ লাখ ৮১ হাজার, আমরা নেটওয়াকর্সের ১০৫ কোটি ৮৮ লাখ ১৯ হাজার, জেমিনি সি ফুডের ৮৮ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার এবং ওরিয়ন ইনফিউশনের ৭২ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস