লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০৮ ১৫:৩২:২১


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ৬৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকার।

২৯ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে  লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং, অগ্নি সিস্টেমস, লাফার্জ হোলসিম, ইন্ট্রাকো, আমরা নেটওয়ার্কস, ইউনিক হোটেল এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস