ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০৮ ১৭:১১:০৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৫টি কোম্পানির মোট ৩৪ কোটি ৪২ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে সবচেয়ে বেশি গ্রামীণফোনের ৪ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার, দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের ৩ কোটি ৯৩ লাখ ও তৃতীয় স্থানে স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ কোটি ১৬ লাখ ৬৫ হাজার, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার, বিকন ফার্মার ১ লাখ ৩৭ লাখ ১০ হাজার, কেডিএস এক্সেসোরিজের ১ কোটি ৩৩ লাখ ২ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ২৭ লাখ ৩৭ হাজার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ২৩ লাখ ৫৯ হাজার, ন্যাশনাল পলিমারের ৮৫ লাখ ২৮ হাজার এবং বেক্সিমকোর ৫৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস