লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০৯ ১৫:২২:২৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৬ কোটি ৭৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকার।
২৩ কোটি ৯৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এ্যাপেক্স ফুডস, জেমিনি সী ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইটি কনসালটান্টস, বিডিকম অনলাইন, বীচ হ্যাচারি এবং সি পার্ল হোটেল লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













