লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১০ ১৫:১২:১৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৮৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকার।

২৩ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং লিমিটেড, বিডিকম অনলাইন, সি পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইটি কনসালটান্টস এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস