দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৫-১৪ ১৫:৪৩:১৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২৬ বারে  ৯০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ১৯৬ বারে ৩ লাখ ৫২ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২৭ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২১ বারে ৭২ লাখ ৮৯ হাজার ৯২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৪৯ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৮.৭৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৫৩ শতাংশ, ওয়াইম্যাক্সের ৮.২০ শতাংশ, কর্ণফূলী ইন্স্যুরেন্সের ৫.৬১ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ ও মনোস্পুল পেপারের ৫.১৯ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস