ঘূর্ণিঝড়ে পেছাল রবিবারের এইচএসসি পরীক্ষা
আপডেট: ২০১৬-০৫-২২ ১১:৪০:০৩
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে রবিবারের (২২ মে) এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাল। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এ দিনের এইচএসসি পরীক্ষা ২৭ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ৯টায় ও বিকেলের পরীক্ষা আড়াইটায় অনুষ্ঠিত হবে। অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে রবিবারের আলিম পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার। এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শনিবার বিকেলের দিকে চট্টগ্রাম-বরিশালের উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দু’দিন ধরে উপকূলীয় জেলাগুলোতে ভারি বৃষ্টি হয়েছে, জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বিস্তৃর্ণ অঞ্চল।
দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা আয়োজেনের প্রস্তুতি নিতে পারেনি বোর্ডেগুলো। এজন্য রবিবারের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার এ পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা হরতালের কারণে গত ৮ ও ১২ মে’র এইচএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













