মাদরাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-০৭ ২০:৩৫:০১
দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী- আগামী ১৬ মে এ অনুষ্ঠান শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে।
মঙ্গলবার (৭ মে) মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান (১৬ মে-৩০ মে) আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রত্যেক মারদাসা স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













