কর্মবিরতি স্থগিত, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৯ ১১:৩৬:৩৯
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে টানা ২ কার্যদিবস কর্মবিরতির পর কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা।
বিএসইসির এক কর্মকর্তার বরাতে জানা যায়, শনিবার রাতে কর্মবিরতি স্থগিত করে ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
ঘোষণা অনুযায়ী রোববার কাজে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব কর্মকর্তা কর্মচারীরা আজ অফিসে আসেননি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবি করে কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর আগে বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চেয়ারম্যান রাশেদ মাকসুদের স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদে তার পদত্যাগ দাবি করে কমিশনার ও চেয়ারম্যানকে অবরুদ্ধ করে কর্মকর্তা কর্মচারীরা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













