বিএসইসি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বসেছেন কমিশনার ও চেয়ারম্যান, কি বার্তা দেবে কমিশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৩-১০ ১১:৫৯:৫৬


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ( বিএসইসি) সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠকে বসেছেন চেয়ারম্যান ও কমিশনাররা। সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় কমিশন ভবনের মাল্টিপারপাস হলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে চেয়ারম্যান ও কমিশনারসহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে উদ্ভূত ও পরিস্থিতিতে মানসিক অস্থিরতা ও ট্রমার মধ্যে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা সঠিকভাবে দাপ্তরিক কাজে মনোযোগ দিতে পারছেন না। এ অবস্থায় কমিশনের পক্ষ থেকে কি বার্তা দেয়া হবে তার অপেক্ষায় আছেন তারা।

কর্মকর্তা কর্মচারীরা বলছেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে নিয়মিত কাজে ফিরতে চাই। এজন্য চেয়ারম্যান ও কমিশনের পক্ষ থেকে ইতিবাচক বার্তার অপেক্ষায় আছেন তারা।

গত বুধবার থেকে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি ও কর্মবিরতি কে ঘিরে কমিশনে অস্থিরতা বিরাজ করছিল। এ পরিস্থিতিতে রবিবার ডিএসএসই-সিএসই সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান সকল কর্মকর্তা কর্মচারীকে কাজে ফিরে আসার আহ্বান জানান তিনি। সেই সাথে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।

 

এসকেএস