বিএসইসিতে আবারও দুদকের অভিযান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-১০ ১৩:০৫:৫৮
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে দ্বিতীয় বার বিএসইসিতে অভিযান পরিচালনা করছে দুদক।
সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন ভবনে সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়।
দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছেন।
জানা গেছে, এই টিম প্রথমে বিএসইসির চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করছেন।
এর আগে ৩ মার্চ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএসইসিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দুদক টিম বিএসইসি থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনসংক্রান্ত বিষয়ে কোম্পানির আবেদনের তালিকা, তাদের দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র এবং চূড়ান্ত অনুমোদন তালিকা যাচাই করে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













