লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড অনুমোদন

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৪-০৯ ১৮:৩৫:২৮


বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন করেছে বিএসইসি।

মঙ্গলবার বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বুধবার (৯ এপ্রিল) বিএসইসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্ট ডিডটি রেজিষ্ট্রেশন এ্যাক্ট-১৯০৮ এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে উক্ত মিউচ্যুয়াল ফান্ডের নিবন্ধন সনদ প্রদান করার সিদ্ধান্ত হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা এবং ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ‘লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’।

এএ