শাহজাহান ও ডাইনাস্টি সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৪-০৯ ২১:০৫:৪৪
পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় কোম্পানিগুলোকে জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা ও পূর্বে সিসিএ (CCA)-তে ঘাটতি থাকায় ডাইনাস্টি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













