সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৮-০৪ ১৫:৪৮:৪০


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া রাবার বুলেটে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।

সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সে সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের ওপর রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুলিতে আহত হন। সে সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিক্যালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন আহত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় আছে। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে।

এনজে