ভরিতে ১১০৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-১১ ১২:৩৪:২৮


দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে মূল্যবান ধাতু সোনার দাম। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১০৮ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরির দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে।

ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এনজে