৮ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ, ৬ শিক্ষা ক্যাডার বদলি
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-২০ ২১:২৬:২৭
দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। আর নতুন উপাধ্যক্ষ পেয়েছে দুটি কলেজ। একই সঙ্গে বদলি হয়েছেন আরও ছয়জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুফিয়া আখতার; বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কলেজের অধ্যাপক ড. মু. আবদুস সালাম হাওলাদার; কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যাপক মো. হাবিবুর রহমান।
রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কলেজটির উপাধ্যক্ষ মো. আলম মন্ডল; চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম; কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কলেজটির অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন।
ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কলেজের অধ্যাপক মো. সামিউল ইসলাম এবং বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কলেজের অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। এছাড়া শিক্ষা ক্যাডারের আরও ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














