ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২২ ১১:২৪:৩৭


দেশের বাজারে ফের বাড়ানো হলো মূলবান ধাতু স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের বেড়েছে ৪৭০ টাকা। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করেছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় শনিবার সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ১০০ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

এনজে