দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী রুপার দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২২ ১৫:৪৩:০৯


দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে রুপার দামে। সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফাতেই বেড়েছে রুপার দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মধ্যে সবশেষ টানা চার দফায় ২২ ক্যারেট রুপার দাম ভরিতে মোট ৮৭৫ টাকা বাড়িয়েছে। শনিবার ১৭৫ টাকা বাড়ানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা চতুর্থ দফায় রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

৫৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এনজে