ডিএমপির অভিযানে রাজধানীতে ৪২৮ জন গ্রেপ্তার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০২ ১১:৪৩:৫৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে মোট ৭৯টি মামলা করার পাশাপাশি বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে সর্বোচ্চ মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁওয়ে ৬২ জন, ওয়ারীতে ৪৬ জন, রমনায় ৪২ জন, লালবাগে ৪১ জন, মতিঝিলে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশানে ৩৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জন রয়েছেন।
অভিযানের সময় ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড এবং ১টি ল্যাপটপ জব্দ করেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













