দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৫ ১৫:৩৭:৫১


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ১৭৬ বারে ৫ লাখ ৭২ হাজার ৩২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ। ফান্ডটি ৯৮১ বারে ৬৪ লাখ ১৯ হাজার ৪০০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭০৮ বারে ৩ লাখ ৪ হাজার ৪২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৫ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সান লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৯ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৩.৬৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ, পূবালী ব্যাংকের ২.৬৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.২৭ শতাংশ ও আমান কটন ফাইবার্সের ১.৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস