ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৫ ২০:৫১:৩৩


ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে এ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা।

বিএইচ