বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৬ ০৯:৫৪:০৭


বিশ্ববাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে সৌদি অবকাঠামো লক্ষ্য করে হুথিদের অব্যাহত হামলা উপসাগরীয় পরিবহনপথ নিয়ে ব্যবসায়ীদের সতর্ক রেখেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্পযুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প

স্থানীয় সময় রাত ১২টা ৩ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারস ৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ২৮ ডলারে নেমেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ১১ সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৩ ডলারে লেনদেন হচ্ছে।

সোমবার প্রকাশিত জাহাজ চলাচলের তথ্যে দেখা গেছে, গত মাসের শেষ দিকে চার দিন মধ্যপ্রাচ্য থেকে পেট্রোলিয়াম চালান যুদ্ধের আগের পরিমাণ ছাড়িয়ে গেছে। এর ফলেই দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

তথ্যে আরও দেখা গেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বিঘ্ন সত্ত্বেও অঞ্চলটির জ্বালানি পরিবহনপথগুলো টিকে আছে।

এনজে