লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৬ ১৫:১৭:০৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলসের ২৬ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকার।
১৩ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এপেক্স ফুডস, মালেক স্পিনিং মিলস্, সোনালী লাইফ ইন্সুরেন্স, ইভিন্স টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, এসআইপিএলসি এবং দি এক্মি ল্যাবরেটরিজ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












