ডিএসইতে লেনদেন কমেছে ১৯.৭৪%

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৭ ১০:১৪:৫৩


সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৯.৭৪ শতাংশ। আর ডিএসই প্রধান সূচক কমেছে ১.৮৫ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৪৭ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৭৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছিল।

এ হিসেবে লেনদেন কমেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ। এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ বা ৯৯ দশমিক ৪৮ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ বা ১৯ দশমিক ৭৫  পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ০৬  শতাংশ বা  ২০ দশমিক ১ পয়েন্ট।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২৬২টির আর অপরিবর্তীত ছিল ২১টির দর। আর লেনদেন হয়নি দুইটির।

অন্যদিকে মোট লেনদেনের ৮৫.১২ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৩ দশমিক ৬১ শতাংশ বি ক্যাটাগরির, ৮ দশমিক ৭৫ শতাংশ এন এবং ২  দশমিক ৫২ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে সিএসইতে মোট ২৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ২১২টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার।