দর বাড়ার শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৭ ১৪:১৯:৫৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে উঠে এসেছে অ্যাডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৮৭ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি, স্ট্যাইল ক্রাফট, আলিফ ইন্ডাস্ট্রিজ, শাহজালাল ইসলামী ব্যাংক, দ্য পেনিনসুলা চিটাগং, উত্তরা ফিন্যান্স ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













