লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১০-২৭ ১৪:৫৩:৪১
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ দশমিক ৫৬ শতাংশ দর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৯৫ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৩ কোটি ২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৬১ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৭৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













