পর্ষদ সভা করবে বীচ হ্যাচারি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৮ ১১:১৭:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি গত বছর  কোনো লভ্যাংশ দেয়নি।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।