অনুমোদিত মূলধন বাড়াবে নুরানি ডাইং

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৮ ১৩:২২:৪৫


বস্ত্র খাতের কোম্পানি নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারেদর সম্মতি নিতে আগামী ২০ ডিসেম্বর ইজিএম আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।