প্রকল্প স্থান পরিবর্তন করবে ইন্ট্রাকো রিফুয়েলিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৯ ১০:২৫:৪২


সম্প্রতি পুঁজিবাজারে লেনদেন শুরু করা কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড প্রকল্প স্থান পরিবর্তন করবে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা প্রকল্পটিতে ব্যবহারের জন্য স্থান পরিবর্তন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি এলপিজি বোটলিং প্লান্ট প্রকল্প গজারিয়া, মুন্সিগঞ্জের পরিবর্তে পতেঙ্গা চট্টগ্রামে স্থাপন করবে।

এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।