জমি কিনবে পপুলার লাইফ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৯ ১০:৪১:২১
বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল কোম্পানির পর্ষদের সভায় জমি কেনার বিষয়টি অনুমোদন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সাতক্ষিরায় ৫.১০ ডেসিমেল জমি কিনবে। এটি ৩ তলা বিশিষ্ট একটি ভবন।
এই জমি কিনতে কোম্পানিটির এক কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













