অনুমোদিত মূলধন বাড়াবে খান ব্রাদার্স
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৯ ১১:২১:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ অনুমোদিত মূলধন বাড়াবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। এ জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২০ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় মালিবাগ চৌধুরী পাড়ায় কেপিজি টাওয়ারে, ৬ষ্ট ফ্লোরে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













