দরপতনের শীর্ষে খুলনা প্রিন্টিং
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৬:৪৮:২২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৮৩ শতাংশ বা ৫ টাকা ৫০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫ টাকা লেনদেন হয়েছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৬ দশমিক ২৩ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৯ টাকায় লেনদেন হয়েছে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.৮২ শতাংশ কমেছে। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা বেচাকেনা হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট, অ্যারামিট সিমেন্ট, বিচ হ্যাচারি, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, আমান কটন ও দেশ গার্মেন্টস লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













