পদ্মা লাইফের প্রিমিয়াম আয় কমেছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-৩০ ১১:০৮:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০১৮-সেপ্টেম্বর,২০১৮) ২১ কোটি ৭৮ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আগের বছর একই সময় ছিল এক কোটি ৩২ লাখ টাকা।

এদিকে ৯ মাসে (জানুয়ারি,১৮-সেপ্টেম্বর,১৮) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৪৪ কোটি ২৯ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ কোটি ৫২ লাখ টাকা।

আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছিল ১৮ কোটি ৩৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ২৫৪ কোটি ৬৯ লাখ টাকা।