একমি ল্যাবের লেনদেন বন্ধ কাল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৩:৫০:৫৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ৩১ অক্টোবর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির শেয়ার গতকাল ২৯  অক্টোবর স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানির লেনদেন স্পটে শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ১ নভেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।