দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৬:১৩:৪১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৮০ বারে ২৭ লাখ ১৫ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৪০  পয়সা  দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৩৫৯ বারে ১০ লাখ ৩২ হাজার  ৩১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য  ২ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, ভিএফএস থ্রেড ডাইং, কুইন সাউথ টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইন্দো-বাংলা ফার্মা, আইটিসি, সায়হাম কটন ও ইয়াকিন পলিমার লিমিটেড।